1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
খুলনা সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

খুলনা সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৮৯ বার

নিজস্ব প্রতিবেদক : খুলনা সাংবাদিক কল্যান সোসাইটির আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে রূপসার নৈহাটি স্কুল সম্মুখে সোসাইটির অস্থায়ী কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সরকারী মহিলা কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপক প্রফেসর খাঁন আহমেদুল কবির চাইনিজ। সাংবাদিক কল্যান সোসাইটির সভাপতি আঃ কাদেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মোঃ মঈনুল ইসলাম টুটুল,রূপসা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো আসাদুজ্জামান। সাংবাদিক কল্যান সোসাইটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিমের পরিচালনায় বক্তৃতা করেন প্রেসক্লাব রূপসার সভাপতি রাজু আহম্মেদ খান শহীদ, কর্ণপুর যুব সংঘের সভাপতি এম এ মান্নান,সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, সাংবাদিক মনোয়ার হোসেন রনি, সাংবাদিক কল্যান সোসাইটির কোষাধ্যক্ষ আখতার খান, দপ্তর সম্পাদক মোঃ খবীরুদ্দীন,প্রচার সম্পাদক বি এম শহিদুল ইসলাম, নির্বাহী সদস্য এম এ আজিম, হোসাইন আহমেদ, খান আ: জব্বার শিবলী, হামিদুল হক, খান মিজানুর রহমান, আশিকুর রহমান বাবু, চিত্ত রঞ্জন সেন,শাহরিয়ার হোসেন মানিক, নাঈমুজ্জামান শরীফ, কামরুল ইসলাম, ডা: খান শফিকুর রহমান, মুহিবুল্লাহ আল মামুন, তুরান মল্লিক, শহিদুল্লাহ আল আজাদ, মো: আব্দুস সালাম, মো: শরিফুল ইসলাম, আবু সিদ্দিক বিন সালাম, নিয়াজ মাহমুদ,আইয়ুব খান, আ: রহিম প্রমূখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com