1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
গোবিন্দগঞ্জে ৮৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ২:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

গোবিন্দগঞ্জে ৮৮ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৬৪ বার

নাদিরা সরকার,গাইবান্ধা গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ফাঁসিতলায় একটি পিকআপ গাড়িতে থাকা তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা সহ মাদক কারবারের সঙ্গে জড়িত সন্দেহে চালক বিপ্লব কুমার (৩০) ও হেলপার আসলাম হোসেন সাদ্দামকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার মাদক কারবারি বিপ্লব কুমার কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাইডাঙ্গা গ্রামের বিশ্বনাথ কুমারের ছেলে ও আসলাম হোসেন সাদ্দাম পুরুষাফেরুশা গ্রামের লোকমান মিয়ার ছেলে।

শনিবার (৩০ মার্চ) বিকেলে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

র‌্যাব-এর বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৩০ মার্চ) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোবিন্দগঞ্জের ফাসিতলা এলাকায় সন্দেহ ভাজন একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়। এতে থাকা একটি তেলের ড্রামের ভেতর থেকে ৮৮ কেজি গাঁজা জব্দসহ ওই মাদক কারবারিদের গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃতদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com