1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লক্ষ্মীপুরে আলোচিত মাদকসেবী ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:১৭|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লক্ষ্মীপুরে আলোচিত মাদকসেবী ইউপি সদস্যর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৯০ বার

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) ওমর ফারুক মুন্সির ইয়াবার সেবনের ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এনিয়ে স্থানীয় বাসিন্দা ও বাজার ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করে। শনিবার (৩০ মার্চ) বিকেল ৫ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ-মতিরহাট সড়কের মুন্সিরহাট বাজারে এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন করেন। এসময় দুই শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। এসময় বক্তব্য রাখেন মুন্সিরহাটের ব্যবসায়ী মো. নুরনবী ও ইকবাল হোসেন। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযুক্ত মেম্বার কে আইনের আওতায় আনার অনুরোধ করেন। সোমবার (২৫ মার্চ) মেম্বার ফারুকের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।ছবিগুলো প্রতিবেদকের হাতেও এসেছে। এতে তিনি উদাম শরীরে, শর্ট প্যান্ট পরে টেবিল সামনে রেখে চেয়ারে বসে মাদক সেবন করছে। তার সামনে থাকা টেবিলে লাল রংঙের গ্যাস লাইট, সিগারেট, ফুয়েল পেপার, সিগারেটের সুখা ধারণের পাত্র, একটা বোতলের কিছু( লাল)কাকের ছবি দেখা যায়।ফারুক চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি মুন্সিরহাট বাজার পরিচালনা কমিটি এবং ওই বাজার জামে মসজিদের সাধারণ সম্পাদক। আজকের মানববন্ধনের বিষয়ে বক্তব্য জানতে ইউপি সদস্য ওমর ফারুক মুন্সিকে কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে ছবি ভাইরালের পর তিনি বলেন, তার বাসায় কিছু বন্ধু হঠাৎ একদিন ইয়াবা সেবনের জন্য আসেন। তখন জোর করে তাকে ইয়াবা সেবনে করান বলে দাবি করেন। তিনি আরও জানান, তার বিরুদ্ধে প্রতিপক্ষকরা ষড়যন্ত্র শুরু করছে। তাকে সামাজিকভাবে হেও করতে এমন ছবি দিয়ে অপপ্রচার করা হচ্ছে।মেম্বার হওয়ার পরে তিনি ভালো হয়ে গেছেন।এবং তিনি প্রতিবেদকের সংবাদ পরিবেশন না করার অনুরোধ করেন। কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম বলেন, আজকের মানববন্ধনের বিষয় আমার জানা নেই, তবে আইনের কোন বিধি বিধান থাকলে আমারা জেনে ব্যবস্থা নিব।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com