1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঈদকে সামনে রেখে পলাশবাড়ী জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসি টিভি ক্যামেরা স্থাপন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঈদকে সামনে রেখে পলাশবাড়ী জনগুরুত্বপূর্ণ স্থান গুলোতে সিসি টিভি ক্যামেরা স্থাপন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ১০৯ বার

ওমর ফারুক গাইবান্ধা প্রতিনিধি:- আসন্ন ঈদ উল ফিতরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পলাশবাড়ী পৌর শহরের জনগুরুত্বপূর্ণ স্থান গুলো নজরদারির আওতায় আনার লক্ষে বেশ কয়েকটি স্থানে সিসি টিভি ক্যামেরা স্থাপন কাজ শুরু করা হয়েছে।

৩ এপ্রিল বুধবার সকাল থেকে শুরু হয়েছে এই সিসি টিভি ক্যামেরা স্থাপন কাজ।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন পিপিএম এর নির্দেশে পলাশবাড়ী থানার নবাগত অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান শহরের জনগুরুত্বপূর্ণ স্থান গুলো কন্টোল রুম থেকে সার্বক্ষণিক মনিটরিং করবেন।

পলাশবাড়ী থানার এস আই রাজু বলেন ঈদে নারীর টানে ঘরে ফেরা মানুষ নির্বিঘ্নে চলাচলের লক্ষে পলাশবাড়ী থানা পুলিশ এই কার্যক্রম হাতে নিয়েছে। সন্দেহ ভাজন ব্যাক্তিদের গতিবিধি নজরদারি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। আশা করি জনগন এর সুফল পাবে।

তিনি আরো জানান আরো বেশ কয়েকটি স্থানে গোপন অত্যাধুনিক মিনি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। যা মোবাইল এ্যাস্পের মাধ্যমে কাজ করবে।এতে করে ওই এলাকায় অপরাধ সংঘটিত হলে দ্রুত অপরাধী শনাক্ত করা সম্ভব হবে।###

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com