1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজশাহীতে "জাতীয় সাংবাদিক সংস্থা"র দোয়া ও ইফতার অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজশাহীতে “জাতীয় সাংবাদিক সংস্থা”র দোয়া ও ইফতার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার

মোঃ মেহেদী হাসান মুন্না,রাজশাহীঃ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে নগরীর পিঁপড়া আপ্যায়ন এন্ড কনভেনশন সেন্টারে সংগঠনের রাজশাহী বিভাগীয় সভাপতি মো: নুরে ইসলাম মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল বাসার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল,রাজশাহী মহানগর জাসদের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলি,রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান,সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মমিনুর রশীদ শাইন,রাজশাহী ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ,রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আউয়াল,রাজশাহী মডেল প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক ঈমদাদুল হক,বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মাসুদ রানা,রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর আহবায়ক হুমায়ুন কবীর, রাজশাহী গ্রীণসিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত অমিসহ জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগের সকল জেলা ও উপজেলার নেতৃবৃন্দরা অংশ নেন।

সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম বলেন,সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দকে দেশের সাংবাদিকদের কল্যানে কাজ করতে হবে। নির্যাতিত ও অধিকার বঞ্চিত সংবাদকর্মীদের নিরাপত্তা ও অধিকার ফিরিয়ে দিতে হবে।

সভাশেষে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com