1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডোমারে ফেনসিডিলসহ আটক স্কুল শিক্ষককে কারাগারে প্রেরণ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডোমারে ফেনসিডিলসহ আটক স্কুল শিক্ষককে কারাগারে প্রেরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ ডোমারে ফেনসিডিলসহ আহসান আলমগীর আপেল (৪২) নামে এক স্কুল শিক্ষককে আটক করেছে নীলফামারীর থানা পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (৫ এপ্রিল) রাত্রে ডোমার সোনারায় ধনীপাড়া নিজ বাড়ি হতে তাকে আটক করে নীলফামারী সদর থানা পুলিশ। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহসান আলমগীর আপেল ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ধনীপাড়া এলাকায় খোরশেদ আলমের ছেলে। তিনি একই উপজেলার বড় রাউতা এলাকার ‌শাহরিন ইসলাম তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক। মাদক উদ্ধারের ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে নীলফামারী থানায় মামলা করেছে। শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, সদরে পলাশবাড়ি এলাকায় আপেল চলন্ত মটরসাইকেল হতে পড়ে গেলে একটি কাগজের কার্টুন হতে বেশকিছু ফেনসিডিলের বোতল পড়ে যায়। ওই সময় এলাকাবাসী তাকে আটক করে। এসময় ফেনসিডিলসহ একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। কিন্তু আপেল কৌশলে সেখান হতে পালিয়ে যায়। ফেসবুকে ভিডিও ছড়িয়ে পড়ার পর আপেলকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করা হয়। শুক্রবার রাতে আপেল তার বাড়িতে আসলে, গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি হতে নীলফামারী সদর সার্কেল মোস্তফা মঞ্জুর পিপিএম এর নেতৃত্বে তাকে আটকসহ একটি পালসার মটরসাইকেল জব্দ করা হয়। নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলাম জানান, আপের দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত। বিভিন্ন স্থানে অভিযানের পর তাকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com