1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লক্ষ্মীপুরে লাইফ লাইন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লক্ষ্মীপুরে লাইফ লাইন হাসপাতালে কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৯৪ বার

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপুরের কমলনগরে একটি প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। শনিবার  সকালে উপজেলার কড়ইতলা বাজারের লাইফ লাইন হাসপাতালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নবজাতকের স্বজনেরা হাসপাতালটিতে অবস্থান নিল হাসপাতাল প্রাঙ্গণে উত্তজেনার সৃষ্টি হয়। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। নবজাতকের স্বজনরা জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার চরপাগলা এলাকার ওমান প্রবাসী ইব্রাহীম খলিলের স্ত্রী শারমিন আক্তারের প্রসব ব্যথা শুরু হয়।

No description available.

এ সময় স্বজনেরা তাকে উপজেলার কড়ইতলা লাইফ লাইন হাসপাতালে ভর্তি করেন। পরদিন শুক্রবার রাতে সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় শারমিন। কিন্তু  ভোর রাতে নবজাতকের শাসকষ্টসহ বিভিন্ন সমস্যা দেখা দিলে স্বজনরা বিষয়টি নার্স ও চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানালেও তারা কোনো গুরুত্ব দেয়নি। এতে শিশুর শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। একপর্যায়ে দায়িত্বরত চিকিৎসক এসে শিশুটিকে লক্ষ্মীপুর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলেন। পরে সেখানে নেওয়া হলে চিকিৎস্যক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নবজাতকের মামা মো. রাজু জানান, দাম্পত্য জীবনের দীর্ঘ নয় বছর পর তার বোন এবারই প্রথম সন্তানের মা হন। ভূমিষ্ট হওয়ার পর থেকে নবজাতকের বিভিন্ন সমস্যা দেখা দিলে তারা বিষয়টি দায়িত্বরত নার্স ও চিকিৎস্যকসহ কর্তৃপক্ষকে বারবার অভহিত করেন। কিন্তু তারা কোনো কর্ণপাত না করায় ভোরে শিশুটি মারা যায়। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পরও চিকিৎসক তাকে লক্ষ্মীপুর হাসপাতালে রেফার করেন। তিনি বলেন, যথা সময়ে চিকিৎসা পেলে এমনটি ঘটতো না। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমনটি হয়েছে। তাই এ মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই দায়ী। আমরা তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি। এ ব্যাপারে হাসপতালের ব্যবস্থাপনা পরিচালক মো.মিজানুর রহমান হাসপাতালের  অবহেলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম, লাইফ লাইন হাসপাতালে নবজাতকের মৃত্যুর খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে মৃত নবজাতকের স্বজনদের অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com