1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হিরো আলমের মনোনয়ন বাতিল - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হিরো আলমের মনোনয়ন বাতিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪২ বার

আরাফাত হোসেন, স্টাফ রিপোর্টার, বগুড়াঃ বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল হয়েছে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘আজ রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে সময় প্রয়োজনীয় কাগজপত্র ও সঠিক তথ্য উপস্থাপন না করায় তাঁর মনোনয়ন বাতিল হয়েছে।’ প্রার্থী চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন বলেও জানান তিনি। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বের হয়ে হিরো আলম বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম পূরণ না করে আমার উকিল (আইনজীবী) ভুল করে স্বতন্ত্র মনোনয়ন ফরম পূরণ করেছেন, আর হলফনামায় এক জায়গায় আমার স্বাক্ষর ছিল না। এটা এমন কোনো ভুল নয়, তাঁরা চাইলেই আজ এসব ঠিক করে নিতে পারতেন। কিন্তু অন্য প্রার্থীরা আপত্তি করায় আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এতে সমস্যার কিছু নেই। আমি নির্বাচন কমিশনে আপীল করব; সেখানে না পেলে হাইকোর্টে যাব। হিরো আলম ভোটের মাঠে ছিল, ভোটের মাঠেই থাকবে।’

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com