
সাগর কুমার বাড়ই ,স্টাফ রিপোর্টার:খুলনা জেলার রূপসা উপজেলাধীন রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রতি বছরেরন্যায় এ বছরে ও বিদ্যালয়ের প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাগলাদাহ আশ্রাফিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো: হেকমত আলী মোল্লা । এ সময় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক তেরখাদা প্রেসক্লাবের সহ- সভাপতি সাংবাদিক মো: রবিউল ইসলাম । তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও শিক্ষার্থীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত ঈদ সামগ্রী বিতরণে সার্বিক ভাবে সহযোগিতা করেন খুলনা- ০৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শেদী ও উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন ৫ নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ওহিদুজ্জামান মিজান , চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু তালহা , অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো:কামাল হোসেন , তরুন সমাজে সেবক মো অহিদুল ইসলাম ,অত্র বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোস্তাসিন বিল্লাহ পলাশ , জুনিয়র শিক্ষিকা মারিয়াম , তানিয়া সুলতানা , ইকলিমা খানম , মোস্তাফিজুর রহমান ,আল আমিন সবুজ , আমেনা খাতুন , রুম্পা খানম , অফিস সহায়ক আলতাফ হোসেন , মিস রিমা খানম , লিটন বাকচী , আদরী খানম , সাবিনা ইয়াসমিন , অত্র বিদ্যালয়ের কোমলমতি ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ।