1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বগুড়ায় টিএমএসএস আয়োজিত ঈদ ও বৈশাখী মেলার উদ্বোধন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বগুড়ায় টিএমএসএস আয়োজিত ঈদ ও বৈশাখী মেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ১১২ বার

কাওছার মিয়া দিপু, বগুড়া: বগুড়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সেবক, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস আয়েজিত ঈদ ও বৈশাখী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বগুড়ায় টিএমএসএস মমইন বিনোদন জগতের তৌফিক হাসান ময়না মঞ্চে ১২ মার্চ শুক্রবার মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মাস ব্যাপী ঈদ ও বৈশাখী মেলার সার্বিক সভাপতি মোঃ সহিদুল ইসলাম খাঁন পরামর্শ লিয়াজো এর তত্ত্বাবধানে টিএমএসএস পরিবারের সকলের উপস্থিতিতে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম। এ সময় বিসিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার ও তাঁর পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, টিএমএসএসের পরামর্শক কৃষিবিদ আসাদুর রহমান, টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা লায়ন আয়শা বেগম, ফয়জুন্নাহার, টিএমএসএস সেক্টর প্রধান জাহিদুর রহমান ও টিএমএসএস ডোমেইন প্রধান সাজ্জাদুল বারী সুমন প্রমুখ বক্তব্য দেন। মেলা অনুষ্ঠানে প্রতিদিন থাকবে ড. এনামুল হক আর্ট এন্ড কালচারাল একাডেমীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যার মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা, বাউল সংগীত, মঞ্চ নাটক ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন গ্রামীণ জনপদের খেলা অনুষ্ঠিত হবার পাশাপাশি বিনোদনের নানা ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। বিনা টিকিটে দর্শনার্থীরা এ মেলাতে প্রবেশ করতে পারবেন। আগামী এক মাস ব্যাপী মেলাটি অনুষ্ঠিত হবে। এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, সহকারী পরিচালক মোঃ শাফী পারভেজ, নানা শ্রেণী পেশার মানুষ, এলাকার গন্যমান্য ব্যক্তি, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন। মেলাটি সুষ্ঠু ও সুন্দর ভাবে শুরু হয়েছে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত দোকানীরা নানা পসরা সাজিয়ে দোকান বসিয়েছেন। মেলায় বিভিন্ন দ্রব্য ক্রয়বিক্রয় করা যাবে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব প্রশাসন মোঃ আঃ হান্নান। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন। টিএমএসএস পরিচালিত বিভিন্ন রাইডে চড়ে ও নৌকা ভ্রমণ করে দশণার্থীরা আনন্দ উপভোগ করেন। সবার জন্য সারা মাস ব্যাপী মেলায় আনন্দ উপভোগের সুযোগ রয়েছে। মেলায় আগতরা এমন আনন্দ উপভোগ করতে পেরে মেলার আয়োজনকারীদের ধন্যবাদ জানান।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights