1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে মাদক কারবারির হামলায় নারীসহ তিনজন হাসপাতালে - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৩|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে মাদক কারবারির হামলায় নারীসহ তিনজন হাসপাতালে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৭৯ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মাদক কারবারির হামলায় নারীসহ তিনজন আহত হয়েছেন। নামুইট এলাকার শীর্ষ মাদক কারবারি ওমর ফারুককে আসামী করে থানায় মামলার আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার নামুইট চকপাড়া মহল্লায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- নামুইট চকপাড়ার ইসমাইল হোসেন (৬০), তার স্ত্রী সূর্য্যভান বেগম (৫২), তাদের পুত্রবধু শাপলা বেগম (৩৩)। গুরুতর আহত দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাপলা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। হামলা ঘটনার পর থেকেই মাদক কারবারি ওমর ফারুক (৩২) পলাতক রয়েছে। সে নামুইট চকপাড়ার দুলাল মন্ডলের ছেলে। ২০১৬ সালে ফারুকে মাদকসহ গ্রেফতার করেছিল পুলিশ। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মারপিটের ঘটনার পরপরই মাদক কারবারি ওমর ফারুকের বিরুদ্ধে থানায় মামলার আবেদন করেন নামুইট চকপাড়ার সোহেল রানার স্ত্রী শাপলা বেগম। অভিযোগের বিবরণে ওই নারী উল্লেখ করেন, মঙ্গলবার দুপুর ১টার দিকে তার শ্বশুর ইসমাইল হোসেন বাড়ির পাশে বাঁশের বেড়া তৈরীর কাজ করছিলেন। হঠাৎই মাদক কারবারি ফারুক সেখানে গিয়ে হামলা করে। বেড়া ভাঙচুর করাসহ বৃদ্ধ ইসমাইলকে মারপিট ও শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। স্বামীকে বাঁচাতে স্ত্রী সূর্য্যভান এগিয়ে গেলে তার মাথার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে। তাকে ধারালো হাসুয়ার কোপ দিলে হাতের আঙ্গুলে লাগে। শ্বশুর-শাশুড়ির চিৎকারে পুত্রবধু শাপলা বেগম এগিয়ে গেলে তার মাথার চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে মাটিতে ফেলে মারপিট করা হয়। এসময় শাপলা বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করে। নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসাইন আজম বলেন, মারপিটে দুইজন হাসপাতালে ভর্তি হয়েছেন শুনেছি। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com