
ওমর ফারুক,গাইবান্ধা প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ” ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা “শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু বকর প্রধান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন,সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, কৃষি অফিসার ফাতেমা কাওছার মিশু,পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারি,থানার ওসি তদন্ত লাইছুর রহমান, পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ মাহবুবুর রহমান মিল্টন , পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক দুদু, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম,সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ অন্যান্যরা। এছাড়াও এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।