1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
লক্ষ্মীপুর-৪ আসনের নৌকার প্রার্থী লাইলিকে শোকজ ইসির - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

লক্ষ্মীপুর-৪ আসনের নৌকার প্রার্থী লাইলিকে শোকজ ইসির

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২০ বার

শোডাউন করে আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ফরিদুন্নাহার লাইলিকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত লক্ষ্মীপুর আদালতের সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদিন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ শোকজ করা হয়।

নির্বাচনী অনুসন্ধান কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, ‘লাইলি ২৯ নভেম্বর নির্বাচনী এলাকায় ছাদখোলা জিপে চড়ে মোটরসাইকেল সহযোগে শোডাউন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শোডাউনের কিছু চিত্র দেখা গেছে। একটি গণমাধ্যমেও সংবাদ প্রকাশ হয়েছে। এ শোডাউন করে তিনি সংসদ নির্বাচনে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ৬(খ), ৬(গ), ৮(ক), ১১(খ) ও ১২ বিধির বিধান লঙ্ঘন করেছেন। ১১ ডিসেম্বর নির্বাচনী অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ কাজী ফখরুল আবেদীনের কার্যালয়ে প্রার্থী সশরীরে হাজির হয়ে অথবা উপযুক্ত কোনো প্রতিনিধির মাধ্যমে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৯১-এ (৫)(এ) অনুচ্ছেদের ক্ষমতাবলে প্রার্থীকে এ নির্দেশ দেওয়া হলো।’

এ ব্যাপারে ফরিদুন্নাহার লাইলি মুঠোফোনে শোকজের বিষয়টি শুনেছেন বলে আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন। তবে এ সময় ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেন নৌকার এ প্রার্থী।

উল্লেখ্য, ফরিদুন্নাহার লাইলি কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক। তিনি লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসন থেকে লাইলি নৌকা প্রতীকে লড়ছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights