
উৎপল ঘোষ যশোরঃ যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরএন রোড এলাকা হতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম (৪০)’কে গ্রেফতার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্প
ফরিদপুর জেলার কোতয়ালী থানার মামলা নং- ৪৭, তারিখ- ২৪ জুন ২০১৩।
মামলার আসামী মোঃ সাইফুল ইসলাম এর বিরুদ্ধে অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটির বিচার কার্যক্রম শেষে ঘটনার সাথে আসামী মোঃ সাইফুল ইসলাম এর সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ আদালত গত ইং ১৬ নভেম্বর ২০২৩ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের সাজা প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
র্যাব-৬ সিপিসি -৩ ভারপ্রাপ্ত কোম্পানির অধিনায়ক এএসপি মোঃ ফয়সাল তানভীর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, উক্ত পরোয়ানা সম্পর্কে গোয়েন্দা সূত্র হতে প্রাপ্ত তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২২ এপ্রিল ২০২৪ আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল জানতে পারে যে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ সাইফুল ইসলাম যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন আরএন রোড এলাকায় আত্মগোপনে আছে।
এমন প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ইং ২২ এপ্রিল আনুমানিক চারটা ১৫ মিনিটের সময় উক্ত কোতয়ালী থানাধীন এরেন্দা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আঃ হালিমের পুত্র মোঃ সাইফুল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ইং ২৪ জুন ২০১৩ তারিখে বিপুল পরিমান ফেন্সিডিল সহ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে তার বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদক আইনে মামলা রুজু হয়। উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামি নিয়মিত বিজ্ঞ আদালতে হাজিরা না দিয়ে নিজেকে আত্মগোপন করে।
পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।