1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| ভোর ৫:০৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৬ বার

আফজাল হোসেন চাঁদ : যশোহরের মনিরামপুরে ইউএসএআইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৩টায় খেদাপাড়া ইউনিয়নের কাশীপুর গ্রামের মুনসুর আলীর জমিতে স্থাপিত বিনা-২৫ ও রড মিনিকিট ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করে।

উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএপিপিও মোঃ তবিবুর রহমান, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, এক্সটেনশন অফিসার কৃষিবিদ হাসান আরিফুল করিম, সিএফডিসিও কৃষিবিদ এ. এম. জাহাংগীর হোসেন এবং এসএএও মোঃ বেলাল হোসেন।

উল্লেখ্য তুলনামূলক ফলাফলে বিনা-২৫ ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে বিনা-২৫ ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com