1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কাহালুতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কাহালুতে হিটস্ট্রোকে একজনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯৬ বার

বগুড়া ডেস্কঃ বগুড়া জেলার কাহালু উপজেলায় ‌‘হিটস্ট্রোকে’ আব্দুল গফুর (৫৫) নামে এক মসজিদের মুয়াজ্জিন এর মৃত্যু হয়েছে।    আজ রবিবার (২৮ এপ্রিল) দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক ও তার পরিবারের লোকজন।

মৃত আব্দুল গফুর উপজেলার আড়োবাড়ী গ্রামের মৃত কচু উদ্দিন এর ছেলে। তিনি আড়োবাড়ী গ্রামের মসজিদে মুয়াজ্জিন ছিলেন।

তার পরিবারের লোকজন জানান হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। তারপর আমরা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক গণমাধ্যমকে বলেন, রোগী হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন। তবে তার হিস্ট্রি শুনে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হিটস্ট্রোকেই তার মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণ পাওয়া যায়নি

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights