1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নির্বাচন ঘিরে পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে ডোমার - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নির্বাচন ঘিরে পোস্টারে-পোস্টারে ছেয়ে গেছে ডোমার

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৯০ বার

মোঃ খলিলুর রহমান, নীলফামারী জেলা প্রতিনিধিঃ আর ক’দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪। ইতোমধ্যে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। আসন্ন নির্বাচনকে ঘিরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাদা-কালো ও রঙিন পোস্টারে ছেয়ে গেছে প্রতিটি পাড়া-মহল্লা ও হাট-বাজার।

এছাড়া দুপুরের পর থেকে চলছে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা। লোকগীতির বিভিন্ন শিল্পীরা নানান ছন্দে গান বানিয়ে ভোটারদের কাছে প্রার্থীর হয়ে ভোট প্রার্থনা করছেন। দেশ-বিদেশের আলোচিত গান সমূহের হুবহু সুরে ও ধাঁচে নানান প্রতীকের গান বানিয়ে মাইকে বাজানো হচ্ছে। যেন, এক উৎসব বিরাজ করছে গোটা ডোমারে।

বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, খুলি বৈঠক, পথসভা করছেন প্রার্থীরা। এছাড়া ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট কামনা করছেন তারা। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে ব্যাপক উত্তেজনা। কর্মী-সমর্থকদের যুক্তি-তর্কে বেশ খানিকটা স্নায়ুযুদ্ধে রূপ নিয়েছে ভোট প্রার্থনার যুদ্ধ। সেই সাথে, সেখানে চলছে প্রার্থীদের নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনা।

ভোটাররা বলছেন, স্থানীয় পর্যায়ের ভোটের আমেজ ঠিক আগের মতো পাওয়া যাচ্ছে। তবে প্রত্যেক চেয়ারম্যান প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার। সেসব প্রার্থীর বিপক্ষে বিএনপি-জামায়াত কিংবা জাতীয় পার্টির কোনো প্রার্থী থাকলে আরও বেশি জমতো। অনেক প্রার্থী এখনো ভোট চাইতে আসেনি। তবে এখনো সপ্তাহখানেক সময় থাকায় ভোটাররা প্রার্থীদের আসার অপেক্ষা করছেন। অবাধ ও সুষ্ঠু ভোট কামনা করছেন তারা।

এবারের নির্বাচনে জামায়াতের প্রার্থী থাকলেও মনোনয়নপত্র দাখিলের আগের দিনে ভোট বর্জনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মনোনয়নপত্র দাখিল করা থেকে পিছিয়ে যায় জামায়াত। সেক্ষেত্রে ‘চেয়ারম্যান’ পদে ৮ জন স্বতন্ত্র প্রার্থীই আওয়ামী লীগ ঘরানার। এছাড়া বিএনপি ও জাতীয় পার্টি কোনো প্রার্থী দেয়নি।

‘চেয়ারম্যান’ পদে লড়ছেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ (আনারস), উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মোঃ মনোয়ার হোসেন (হেলিকপ্টার), সাধারণ সম্পাদক মোঃ মনজুরুল হক চৌধুরী (কাপ-পিরিচ), যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার (ঘোড়া), জেলা আওয়ামী লীগের সদস্য সরকার ফারহানা আখতার সুমি (টেলিফোন), সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ রাকিব আহসান প্রধান (কৈ মাছ), সাবেক চেয়ারম্যান পুত্র মদন মোহন সিংহ পিন্টু (মোটরসাইকেল) ও মোঃ এহছানুল হক (দোয়াত-কলম)।

এছাড়া ‘ভাইস-চেয়ারম্যান’ পদে ৮ জন প্রার্থী ও ‘সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান’ পদে ৫ জন প্রার্থী সহ তিনটি পদে সর্বমোট ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উল্লেখ্য, আগামী ৮ই মে (বুধবার) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৭৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।

প্রসঙ্গতঃ গত ২০১৯ সালের ১০ই মার্চ অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদের ৫ম সাধারণ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দলীয় নৌকা প্রতীক নিয়ে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৎকালীন সভাপতি মোঃ আব্দুল মালেক সরকার ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত শিক্ষিকা বেগম রৌশন কানিজ নির্বাচিত হয়েছিলেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com