1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জলঢাকা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন প্রয়াত বাবলু'র ছেলে নোভা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জলঢাকা পৌরসভার মেয়র নির্বাচিত হলেন প্রয়াত বাবলু’র ছেলে নোভা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা পৌরসভা উপ-নির্বাচনে নাগরিক সমাজ সমর্থিত জনপ্রিয় সাবেক মেয়র প্রয়াত ইলিয়াস হোসেন বাবলু’র ছেলে নাসিব সাদিক হোসেন নোভা (নারিকেল গাছ প্রতীক) মেয়র নির্বাচিত হয়েছেন। তিনি ১২ হাজার ৫৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (রেল ইঞ্জিন) প্রার্থী সাবেক মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন ৮ হাজার ৭৬৭ ভোট। অপর প্রার্থী জামায়াত সমর্থিত প্রার্থী প্রভাষক সাদের হোসেন (মোবাইল) পেয়েছেন ৩ হাজার ৩৫৮ ভোট। ২৮ (এপ্রিল) রোববার জলঢাকা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসারের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। জলঢাকা পৌরসভা অফিস সূত্র জানা যায়, জলঢাকা পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৭ হাজার ১৯১ জন। ৯টি ওয়ার্ডের ১৮টি কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণের মাধ্যমে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করা হয়েছে। সম্প্রতি জনপ্রিয় মেয়র ইলিয়াস হোসেন বাবলু মারা গেলে মেয়র পদ শুন্য হয়। এই শুন্য পদে তারেই ছেলে নাসিব সাদিক হোসেন নোভা নির্বাচিত হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com