1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবেনা- এলএলবি রানা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবেনা- এলএলবি রানা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১০৭ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- সুলতান মাহমুদ: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সাধারন জনগনের উদ্দেশ্যে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানা (এলএলবি) বলেছেন, আমি নির্বাচিত হলে কথা দিচ্ছি নাই নাই শব্দ শুনতে হবেনা এবং কেউ খালি হাতে ফিরবেনা। নির্বাচনের সময় এলেই চোখে গ্লিসারিন লাগিয়ে কান্না তো অনেক দেখেছেন? তাদের এইসব নকল কান্নায় আর কেও দয়া করে ভুলবেন না। যারা জনগনের আবেগ অনুভূতি নিয়ে খেলা করে এবং নির্বাচিত হওয়ার পর বাজেট নাই, অনুদান নাই, সযোগীতা করার মত কিছুই নাই এমন নাই নাই শব্দে উপজেলা পরিষদ মুখরিত করে রাখে তাদের বয়কট করুন। উপজেলা পরিষদের বরাদ্দ কোটি কেটি টাকা কোথায় যায় এবার আমি দেখতে চাই এবং জনগনকেও দেখাতে চাই। নির্বাচনী প্রচারনা কালে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহর উপস্থিতিতে আনোয়ার হোসেন রানার এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আনোয়ার হোসেন রানা তার বক্তব্যে এসব কথা বলছেন অন্যদিকে বর্তমান চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ মাথা নিচু করে সমর্থন জানাচ্ছেন।

দলীও নেতাকর্মীর বক্তব্য, বিগত দিনে আওয়ামীলীগ পরিচয়ে যেসব ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কেউ সাধারন জনগনের আশার প্রতিফল ঘটাতে পারেননি। শুধু জনগনের আবেক অনুভূতির সাথে খেলা করেছেন। নাই নাই জিকির করতে করতে নিজেরা লাখোপতি থেকে কোটিপতি হয়েছেন। সুতরাং সাধারন জনগন সহ দলীও নেতা কর্মীর অনুরোধেই এবার আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

সাধারন ভোটাররা বলছেন, করোনা মহামারী সহ বিভিন্ন ঈদ উৎসব এবং বিপদ-আপদে উপজেলা আওয়ালীগের সভাপতি আনোয়ার হোসেন রানা যেভাবে উপজেলা বাসীর পাশে থেকেছেন, সেভাবে নন্দীগ্রামের কোন জনপ্রতিনিধিকে চোখে পরেনি। সুতরাং আনোয়ার হোসেন রানা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগন উপকৃত হবেন।

অতএব সার্বিক বিবেচনায় এবার উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন রানাকেই এগিয়ে রাখছেন উপজেলা বাসী।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights