1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
প্রতিহিংসার বলি মাঠের ফষল - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:১২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

প্রতিহিংসার বলি মাঠের ফষল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৮২ বার

সাবিত হোসেন, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়া শিবগঞ্জে প্রতিহিংসার বলি হলো কৃষকের বেগুন ক্ষেত, উপজেলার চান্দার গ্রামের কৃষক গোপাল চন্দ্রের ২২ শতক জমির বেগুনের গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী কৃষক গোপাল চন্দ্র (৫০)।

সোমবার ভুক্তভোগী চাষির বাড়িতে গিয়ে দেখা যায় তিনি আহাজারি করছেন। এব্যাপারে সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত গোপাল চন্দ্র।

স্থানীয়রা জানান, রবিবার দিবাগত রাতে গোপাল চন্দ্রের খেত থেকে বেগুনের গাছ কে বা কারা কেটে ফেলেছে।

লিখিত অভিযোগে চান্দার গ্রামের কৃষক গোপাল চন্দ্র (৫০) বলেন, আমার জমি থেকে মাঝে মাঝেই ফসল চুরি হয়। আজ সকালে বেগুনের জমিতে গিয়ে দেখি সব গাছ উপড়ে ফেলে নষ্ট করেছে কে বা কারা। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে আমার।

শিবগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা দেয়ার ব্যবস্থা করা হবে।

এব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com