1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারী জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৮৪ বার

মোঃ খলিলুুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ওষুধসহ নানা অনিয়মের বিষয়ে অনুসন্ধান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে দুদক রংপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসনের নেতৃত্বে এ অনুসন্ধান অভিযান পরিচালিত হয়। দুদকের রংপুর আঞ্চলিক কার্যালয়ে করা কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতে হাসাপাতালটিতে এ অনুসন্ধান চালানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানকালে, অনুসন্ধান দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও স্টোর রুমে সরকারিভাবে সরবরাহ করা ওষুধ, চিকিৎসা সরঞ্জামের কাগজপত্র পর্যবেক্ষণ করে। পাশাপাশি হাসপাতালের চিকিৎসকের অনুপস্থিতি হাজিরা মেশিনের তথ্য সংগ্রহ করে।

এ বিষয়ে মোহাম্মদ বেলাল হোসেন বলেন, পারিপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং আগত সেবা গ্রহীতাদের কাছ থেকে সেবার মানের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। হাসপাতালের হাজিরা খাতা ও বায়োমেট্রিক হাজিরা পর্যালোচনায় এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক ও অন্যান্যদের বক্তব্য অনুযায়ী প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক না থাকায় সেবাদান ব্যহত হচ্ছে বলে তারা মনে করেন। রিপোর্ট দাখিলের পর কমিশন যে সিদ্ধান্ত দেবে সে অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম পরিচালনা করা হবে।

হাসাপাতালের তত্বাবধায়ক ডাক্তার আবু আল হাজ্জাজ বলেন, দুর্নীতি দমন কমিশনের একটি দল (দুদক) দুপুরে হাসপাতালে এসে বিভিন্ন অভিযোগের অনুসন্ধানের কথা আমাকে জানিয়েছে। পরবর্তীতে তারা এ বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্টোর রুমের ওষুধ চিকিৎসা সরঞ্জামাদি যাচাই করেছেন। এছাড়া দুজন চিকিৎসকের অনুপস্থিতি বিষয়টি তারা অবগত করেছেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com