1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ডলারের দাম বেড়ে হয়েছে ১২৭ টাকা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ডলারের দাম বেড়ে হয়েছে ১২৭ টাকা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার

খোলা বাজারে ২৪ ঘণ্টায় ডলারের দাম ৫-৬ টাকা বেড়ে গেছে। বৃহস্পতিবার (৯ নভেম্বর) মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৭ টাকায়। যেখানে একদিন আগেও ডলারের দাম ছিল ১২১-১২২ টাকা।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে। খোলা বাজারে ২৪ ঘণ্টার ব্যবধানে ডলারের দাম ৫-৬ টাকা বেড়ে গেছে।নাম প্রকাশে অনিচ্ছুক মানি এক্সচেঞ্জ করেন এমন একজন ব্যবসায়ী জানান, বুধবার দিনের প্রথমার্ধ পর্যন্ত ডলারের দর ছিল ১২২ টাকার আশপাশে। কিন্তু হঠাৎ করে দুপুরের পর দাম বাড়তে শুরু করে। শুধু ডলারের দামই বাড়েনি। অন্যান্য বৈদেশিক মুদ্রার দামও রাতারাতি ৪-৫ টাকা বেড়ে গেছে।

উল্লেখ্য, বৈধ পথে অর্থ পাঠানোকে উৎসাহিত করতে কিছু কিছু ব্যাংক প্রতি ডলারে ১২৪ টাকা দিচ্ছিল। এর একদিন পরই খোলা বাজারে ডলারের দাম বেড়ে যায়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights