1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে মে দিবসে এমপির আগমনে শ্রমিক সমাবেশ - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:২৪|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে মে দিবসে এমপির আগমনে শ্রমিক সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৮৭ বার

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য র‌্যালি ও সভা-সমাবেশের মধ্যদিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে। সংসদ সদস্যের আগমনে দিবসটির কর্মসূচি শ্রমিক সমাবেশে পরিনত হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক কমিটি, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন, মটর শ্রমিক ইউনিয়ন কুন্দারহাট শাখাসহ বিভিন্ন সংগঠন পৃথক র‌্যালি ও আলোচনা সভা করে।

বুধবার সকালে নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালিতে নেতৃত্ব দেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম রেজাউল করিম তানসেন। র‌্যালিটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে। এরপর সংগঠন চত্বরে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য।

গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন আজম, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা জাসদ সভাপতি জিয়াউল হক শাহীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু প্রমুখ। শ্রমিক সমাবেশে সঞ্চালনা করেন গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

এদিকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক শাহিনুর রহমান শাহীনের নেতৃত্বে আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি মো. বকুল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুর রহমান, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব রাশেদুল ইসলাম লিটন, যুগ্ম-আহবায়ক নুরনবী হোসেন, ফজলুর রহমান, ফারুক হোসেন, আকতার হোসেন গোলাপ প্রমুখ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com