1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার আহবান-বিএমইউজে - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার আহবান-বিএমইউজে

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২০৯ বার

স্টাফ রিপোর্টারঃ আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়েছেন বিএমইউজে। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর ৩ মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুসারে, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই দিবসটি বিশ্বজুড়ে পালন করা হচ্ছে। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন। সাংবাদিকতার স্বাধীনতা, গণমাধ্যমের মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, পেশাগত দায়িত্ব পালনের সময় ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আলহাজ্ব সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান দাবি করে বলেন স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা, সাংবাদিকতায় মৌলিক নীতিমালা অনুসরণ করার আহবান জানিয়ে আরো বলেন, বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যমকর্মী চাকুরী (শর্তাবলী) আইনের সংশোধন সংযোজন করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮ সংশোধন করে সাংবাদিক হয়রানি বন্ধের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪ সংশোধন করে সাংবাদিকদের অধিকার, ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিয়োগ নীতিমালা প্রণয়ন প্রকৃত সাংবাদিকদের তালিকা তৈরী প্রকাশের ব্যবস্থা করতে হবে। স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠা করতে হবে। পেশাগত দায়িত্ব পালন ও সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের ওপর হামলা, মামলা এবং নির্যাতন বন্ধের ব্যবস্থা করতে হবে।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights