1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে আনন্দমেলা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে আনন্দমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৪৮ বার

জয় মহন্ত অলক,ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে আনন্দমেলা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়াম বিডি হলে ইউ এন ডিপির আয়োজনে উদ্যোক্তাদের নিয়ে এই আনন্দমেলা অনুষ্ঠিত হয়। বেলুন উড়িয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনন্দ মেলার আহ্বায়ক ও কারুপণ্য উন্নয়ন সংস্থার পরিচালক চন্দনা ঘোষের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, চেম্বার অব কমার্সের সভাপতি এস এম শামসুজ্জামান দুলাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা শাহা অ্যাপোলো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, বিসিকের উপ ব্যবস্থাপক নুরেল হক, ইউ এন ডিপির প্রতিনিধি ফাইম রেজাসহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন নারীরা আজ সব জায়গায় মাথা উঁচু করে দাঁড়িয়েছে উদ্যোক্তারা ঘরে বসে বিভিন্ন পণ্য তৈরি করছে। সেই পণ্য বাজারজাত করা হচ্ছে। আজ ঠাকুরগাঁওয়ে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি হয়েছে। কষ্ট করে তারা আজ অনেক দূরে গিয়েছে অনেকেই এখন স্বাবলম্বী।

No description available.

সুন্দর এই পণ্যগুলো শুধু জেলায় নয় বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে। এই মেলায় নারীরা তাদের প্রতিভা গুলো তুলে ধরেছে যা প্রশংসনীয়। প্রতি বছরের এরকম মেলার আয়োজন করা উচিত যাতে উদ্যোক্তারা তাদের প্রতিভা গুলো সবার মাঝে তুলে ধরতে পারে। প্রতিটি স্টলে উদ্যোক্তারা তাদের নিজ হাতে তৈরি পুতুল, নারীদের শাড়ি থ্রি পিস, কাপড়ের ব্যাক, ফুল, বাঁশের তৈরি বিভিন্ন শিশুদের খেলনা, খাদ্য সামগ্রী সহ অসংখ্য পণ্যগুলো প্রদর্শন করেন। এই মেলা বৃহস্পতি শুক্র ও শনিবার পর্যন্ত চলবে। আলোচনা সভা শেষে শিশুদের নিয়ে মেলা প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights