1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে নারী প্রশীক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে নারী প্রশীক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শনিবার, ৪ মে, ২০২৪
  • ১১৮ বার

জয় মহন্ত অলক ঠাকুরগাঁও: “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে নারী প্রশীক্ষণার্থীদের কর্মশালা ও ভাতার চেক বিতরণ করা হয়েছে।

দুপুরে পৌর শহরের আশ্রমপাড়ায় এলাকায় জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ৫০ জন নারী উদ্যোক্তাদের মাঝে চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার চেয়ারম্যান অধ্যক্ষ তাহমিনা আখতার মোল্লা’র সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ আপেল, জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা সাদেকুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সদস্য আফসানা আক্তার চামেলী, সংস্থাটির প্রকল্প কর্মকর্তা রাশিকা পারভীন সহ অন্যান্যরা।
এ সময়ে অতিথিরা বলেন তৃণমূল পর্যায়ে নারীরা আজ বিভিন্ন কর্মের মাধ্যমে উদ্যোক্তা তৈরি হয়ে উঠছে এটা প্রশংসনীয়। নারীরা তাদের সংসারের কাজের পাশাপাশি এখন উদ্যোক্তা তৈরি হয়ে উঠছে। যা দেখে এখন অন্য নারীরাও এগিয়ে আসছে কেউ আর ঘরে বসে থাকছে না।

বক্তব্য শেষে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প ২০২৩-২৪ অর্থবছরের বিজনেস ম্যানেজমেন্ট এন্ড ই-কমার্স ট্রেডের ১ম ও ২য় ব্যাচের দৈনিক ১৫০ টাকা হিসেবে ৪০ দিনের এ প্রশিক্ষণ কর্মসূচিতে ৫০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ করা হয়।

এছাড়াও একই স্থানে জাতীয় মহিলা সংস্থার আয়োজনে সহস্র নারীর মিলনমেলা অনুষ্ঠিত হয়। সেখানে সদর উপজেলার বিভিন্ন নারীরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com