1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
কালুখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

কালুখালী উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯৭ বার

ইমরান খান,রাজবাড়ী প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজবাড়ীর কালুখালী উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৫ মে) বিকালে উপজেলার সোনাপুর মোড় খান মার্কেটের চতুর্থ তলায় এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলম। ২০১০ সালে কালুখালী উপজেলা গঠিত হওয়ার পর প্রথমবারের মতো এ উপজেলায় বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দ্বি- বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তোফাজ্জেল হোসেন মিয়া, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ২ রেজাউল করিম মিন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান, সহ প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছেন, সভাপতি লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এ্যাড. রকিবুল হাসান রুমা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, সাংগঠনিক সম্পাদক ২ মো. শাহাজালাল মিয়া।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights