1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পতাকা হাতে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রলীগের পদযাত্রা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পতাকা হাতে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রলীগের পদযাত্রা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৮৫ বার

মোঃ ইউসুফ আলী,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজের পক্ষে থেকে নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের পদযাত্রা।নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতনের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থী সমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকরা যে আন্দোলনের সূচনা করেছে সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ। গতকাল সোমবার (৬ মে) বাংলাদেশ ছাত্রলীগ ঘোষিত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতির অংশ হিসেবে মুনসুর হোসেন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ এ পদযাত্রা ও সমাবেশ করে। এ সময় নেতাকর্মীরা স্বৈরাচার নিপাত যাক ফিলিস্তিন মুক্তি পাক, ফিলিস্তিন মুক্ত করো গণহত্যা বন্ধ করো স্লোগান দিতে থাকে। সমাবেশে উপস্থিত ছিলো নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব সহ উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এই সময় নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব বলেন, দখলদার সন্ত্রাসী ইজরায়েল যেভাবে ফিলিস্তিনের মানুষের উপর যেভাবে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে সমগ্র বিশ্বের ছাত্রসমাজ যেভাবে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে একসাথে আন্দোলন করছে সেই আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করছি। কেন্দ্রীয় ছাত্রলীগ যেভাবে আমাদের নির্দেশনা দিবে আমরা সেভাবেই আমাদের কার্যক্রম পরিচালনা করবো।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com