1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুনঃরায় নির্বাচিত হলেন প্রফেসর মো: আলতাফ হোসেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ পুনঃরায় নির্বাচিত হলেন প্রফেসর মো: আলতাফ হোসেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১১০ বার

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষাসপ্তাহ ২০২৪ এ খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( অধ্যক্ষ ) নিবাচিত হয়েছেন। গত ২ মে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মো: আলতাফ হোসেন ১৯৬৮ সালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ভীমকাঠী গ্রামে এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুল সোবাহান মোল্লা এবং মায়ের নাম জোহরা খাতুন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি লাভ করেন। তিনি বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন পিএইচডি গবেষক। মো: আলতাফ হোসেন ১৯৯৩ সালের ৪ আগষ্ট আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৪ সালে একই কলেজে উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। সবশেষে ২০২৩ সালে অত্র কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ বেতারের একজন নাট্যকার, নাট্যশিল্পী , গীতিকার ও কথক। তিনি একজন কবি ও কথা সাহিত্যিক। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ – কৃষ্ণ মেঘের কাব্য, যৎকিঞ্চিৎ ও জল তৃষ্ণায় কাঁদে জলজ শরীর। মো: আলতাফ হোসেন গত বছর জাতাীয় শিক্ষা সপ্তাহে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ এবং তাঁর কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়। চলতি বছর তিনি পুনঃরায় শ্রেষ্ঠ অধ্যক্ষ ও তাঁর প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক । তাঁর স্ত্রীর নাম শিরিণ সুলতানা এবং কন্যার নাম রওনক জাহান ইলেন। তিনি তাঁর এ সাফল্যের জন্য কলেজ পরিচালনা পরিষদদের সভাপতি , বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদ ও পরিচালনা পরিষদের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com