1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ী পল্লীবিদ্যুতে অনিয়ম,দূনীতি,শোষন ও নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১:২৮|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ী পল্লীবিদ্যুতে অনিয়ম,দূনীতি,শোষন ও নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৭১ বার

রাজবাড়ী পল্লীবিদ্যুতে অনিয়ম,দূনীতি, শোষন,নির্যাতন,নিম্নমানের মালামাল ব্যবহার ও বৈষম্যের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতী পালনকরেছে।

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী পল্লীবিদ্যুতে অনিয়ম, দূনীতি, শোষন, নির্যাতন ও লাইন নির্মানে নিম্নমানের মালামাল ব্যাবহার সহ বিভিন্ন বৈষম্যের প্রতিবাদে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতী পালন করেছে। বৃহস্প‌তিবার সকাল সাড়ে দশটার দিকে ৫ম দি‌নের মত রাজবাড়ী পল্লী বিদ্যুত সমিতির সদর দফতরের সামনে ঘন্টব্যাপি মানববন্ধনে অংশ নেয় দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। রাজবাড়ীতে পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীদের সরকার ঘোষিত গ্রেড,পে স্কেল,বিশেষ প্রণোদনা,এপিএ বোনাস না দেওয়া,প্রয়োজনীয় লাইনম্যান পদায়ন না করা,পদোন্নতী না করা,মিটার রিডারদের চাকরি নিয়মিত না করা, এজিএমকে সাময়িক বরখাস্ত সহ পল্লী বিদ্যুত বোর্ডের শোষন,নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুত ব্যাবস্থা গড়ার লক্ষে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের জন্য এ কর্মবিরতি পালন করা হয়। বিআরইবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য অসহযোগীতা,নির্যাতন,নিপীরন,পল্লীবিদ্যুত সমিতির লাইন নির্মান,লাইন নির্মানে নিম্নমানের মালামাল ব্যবহার করা।বিভিন্ন সময় এসব মালামাল ব্যাবহারে বড় ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছেন দ্বায়িত্বরত কর্মচারী ও সাধারন মানুষ।গত রমজান মাসে মৌলভী বাজার বড়লেখায় নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারে ১১ কেভি লাইনের তার ছিড়ে একই পরিবারের ৫ জন নিহত হয়।এসব ঘটনার মূল কারন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তারা দুনীতি করে নিম্নমানের মালামাল ক্রয় করা।বিআরইবিতে অফিস সহায়কদের ও বিভিন্ন সরকারী দপ্তরে দেওয়া হলেও পল্লীবিদ্যুত সমিতিতে অফিস সহায়কদের কোন পদোন্নতী হয়না চাকরীর শেষ পর্যন্ত।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com