1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নড়াইলে বজ্রপাতে স্কুলছাত্র ও গাভীর মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ১২ মে, ২০২৪
  • ১০২ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : ১২ মে রবিবার নড়াইলে লোহাগাড়া উপজেলার বজ্রপাতে সরশুনা গ্রামে নবম শ্রেণির ছাত্র মিরাজ মুন্সীর (১৫) মৃত্যু হয়েছে। মাঠে গরু চরাতে গিয়ে বিকাল ৩ টায় এ ঘটনাটি ঘটে। মিরাজ সরুশুনা গ্রামের বিপুল মুন্সীর ছেলে এবং স্থানীয় এলএসজেএন ইউনিয়ন ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। এ সময় ওই গ্রামের মাহফুজার মুন্সীর একটি গাভীও ব্রজপাতে মারা যায়। এ ঘটনায় মিরাজ মুন্সীর পরিবারে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এদিকে, মিরাজের দিনমজুর বাবা বিপুল মুন্সী গত শুক্রবার গোপালগঞ্জের ভাটিয়াপাড়া এলাকায় শ্রমবিক্রি করতে গিয়ে এখনো বাড়ি আসেননি। তিনি কোনো মোবাইল ফোনও ব্যবহার করেন না। তাই ছেলের মৃত্যুর সংবাদ কীভাবে তার বাবাকে জানাবেন, সেই দুশ্চিন্তার কথা সাংবাদিকদের জানিয়েছেন তার পরিবার।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights