1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ইসিতে আরও ১৪১ প্রার্থীর আপিল - Youth Tv news
২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৮:৩২|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ইসিতে আরও ১৪১ প্রার্থীর আপিল

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন বাতিল হওয়া ১৪১ জন প্রার্থী আপিল করেছেন। এ নিয়ে দুই দিনে ১৮৩ জন প্রার্থী আপিল জমা দিয়েছেন।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্বাচন কমিশন প্রাঙ্গণে স্থাপিত ১০টি বুথে এই আপিল জমা দেন প্রার্থীরা। মঙ্গলবার থেকে শুরু হওয়া এই আপিল গ্রহণ চলবে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত। আগামী ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত আবেদনের শুনানি হবে।

এদিকে বরিশাল অঞ্চলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে আপিল করেছেন বরিশাল-৫ আসনের নৌকার মাঝি জাহিদ ফারুক।

জানা যায়, রংপুর অঞ্চলে ১৪ জন, রাজশাহী অঞ্চলে ২৬ জন, খুলনা অঞ্চলে ১৮ জন, বরিশাল অঞ্চলে ৬ জন, ময়মনসিংহ অঞ্চলে ১৯ জন, ঢাকা অঞ্চলে ২৩ জন, ফরিদপুর অঞ্চলে ৬ জন, সিলেট অঞ্চলে ৪ জন, কুমিল্লা অঞ্চলে ১৬ জন এবং চট্টগ্রাম অঞ্চলে ৯ জন আপিল আবেদন জমা দেন।

প্রথম দিন রংপুর অঞ্চলের বুথে ২টি, খুলনা অঞ্চলের বুথে ৮টি, বরিশাল অঞ্চলের বুথে ২টি, ময়মনসিংহ অঞ্চলের বুথে ৯টি, ফরিদপুর অঞ্চলের বুথে ৫টি, চট্টগ্রাম অঞ্চলের বুথে ৬টি, ঢাকা অঞ্চলের বুথে ৬টি, কুমিল্লা অঞ্চলের বুথে ৩টি এবং সিলেট অঞ্চলের বুথে ১টি আবেদন জমা পড়েছে। তবে রাজশাহী অঞ্চলের বুথে কোনো আপিল আবেদন জমা পড়েনি।

এর আগে, সোমবার (৪ ডিসেম্বর) সারাদেশে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৯৮৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

এদিকে তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ২০২৪ সালের ৭ জানুয়ারি।

এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটারের সংখ্যা ৮৫২। এ ছাড়া ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com