1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঝিকরগাছায় পিএমকে'র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঝিকরগাছায় পিএমকে’র ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৫ বার

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছায় পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার সময় কৃষ্ণনগরস্থ বনফুল আবাসিক এলাকার কদবানু মহলের ২য় তলার কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকে) প্রধান কার্যালয়ের উপ পরিচালক মোঃ ফিরোজ আল মামুন, ডাঃ মনিরুজ্জামান, ডাঃ ফাতিমা তুজ জোহরা, যশোরের প্রোগ্রামার ম্যানেজার জহিরুল হক, রাজগঞ্জ এরিয়ার সহকারী প্রোগ্রামার আঃ রশিদ, ঝিকরগাছার শাখা ব্যবস্থাপক রাসেল আহমেদ, ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন চাঁদ সহ আরো অনেকে। উল্লেখ্য, উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৬শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু, গাইনী ও মেডিসিনের উপর চিকিৎসা সেবা, ঔষধ এবং চশমা প্রদান করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights