1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নীলফামারীতে এনডিডি বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নীলফামারীতে এনডিডি বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১৯ বার

মোঃ খলিলুর রহমান,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ(এনডিডি) বিষয়ক মুক্ত আলোচনা ও কর্মশালা সোমবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ-এনএএএনডি প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নীলফামারী সরকারী কলেজ মিলনায়তনে মুক্ত আলোচনা ও কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে, সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শামীমা হক বকৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক হারুন-অর-রশিদ। মাষ্ঠার ট্রেইনার হিসেবে ট্রেইনিং প্রদান করেন সরকারী কলেজের সহযোগী অধ্যাপক জাহিদুল ইসলাম ও মহিলা কলেজের প্রভাষক আশরাফ উজ জামান। কর্মশালায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। কর্মশালায় অটিজম ও নিউরো-ডেভেলপমেন্টাল ডিজ এ্যাবিলিটিজ(এনডিডি) বিষয়ক মুক্ত আলোচনা করা হয়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights