1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শুভ আহমেদ এর ব্যাপক গণসংযোগ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শুভ আহমেদ এর ব্যাপক গণসংযোগ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০৬ বার

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধিঃ নন্দীগ্রাম উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহমেদ উপজেলার ভাটরা ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে ব্যাপক গণসংযোগ করেছেন। নন্দীগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। উপজেলা নির্বাচনে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শুভ আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। তাঁরা হলেন বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি দুলাল চন্দ্র মহন্ত, উপজেলা ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক শুভ আহমেদ, আমিনুল ইসলাম জুয়েল এবং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইলিয়াস আলী। ২০ মে প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোট গ্রহণ।উপজেলা নির্বাচকর্মকর্তা বাবু হক জানান, নন্দীগ্রাম উপজেলায় মোট ভোটার ১ লক্ষ ৫৭ হাজার ১৯০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৮ হাজার ৩৪৯ জন ও নারী ভোটার ৭৮ হাজার ৮৪০ জন। এছাড়া ১ জন হিজরা ভোটার রয়েছে। এ উপজেলায় ৪৯টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মোট ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র অনলাইনে দাখিল করেছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা বদ্ধ পরিকর।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights