1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
দিঘলিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

দিঘলিয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১০০ বার

স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহে দিঘলিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সহ ১৭ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে রেকর্ড সৃষ্টি করেছে খুলনার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ । সংশ্লিষ্ট সূত্রে জানা যায় , সম্প্রতি সরকারি সেনহাটী মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মূল্যায়ন শেষে জাতাীয় শিক্ষা সপ্তাহ উদযাপন প্যানেল আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেনকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ( অধ্যক্ষ ) সহ ১৭টি বিষয়ে অত্র কলেজের ১৭ জন প্রথম স্থান অর্জন কারীর নাম ঘোষণা করেন। শেষ্ঠত্ব অর্জনকারী অন্যন্যরা হলেন , শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক ড.পারভীন সুলতানা , শ্রেষ্ঠ শিক্ষার্থী ( কলেজ ) সুমনা হক ( একাদশ শ্রেনী ) , শ্রেষ্ঠ রোভার ( কলেজ ) মো: মোস্তাক আহমেদ মুবিন , শ্রেষ্ঠ বিএনসিসি ( কলেজ ) ক্যাডেট কর্পোরাল ইমরান শেখ , শ্রেষ্ঠ রোভার গ্রুপ- আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ , শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ আলহাজ্ব সারােয়ার খাঁন কলেজ , শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো: শফিকুল ইসলাম , শ্রেষ্ঠ রেঞ্জার শিক্ষক ড. পারভীন সুলতানা , শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক স্নেহমালা রায় , শ্রেষ্ঠ ক্বেরাত প্রতিযোগী – মো: নেয়ামাত উল্লাহ , শ্রেষ্ঠ হামদ / নাত প্রতিযোগী- মো: নেয়ামাত উল্লাহ , শ্রেষ্ঠ বাংলা রচনা প্রতিযোগী- সাদিয়া মিথিলা , ইংরেজি ভাষার শ্রেষ্ঠ বক্তা- সেখ সাইম জলিল , শ্রেষ্ঠ নির্ধারিত বক্তা -সোহাগী , শ্রেষ্ঠ লোক নৃত্য শিল্পী- আয়েশা ফেরদৌস উর্মি । মোট প্রতিযোগিতার বিষয়ছিলো ২৭টি । এর মধ্যে ১৭ টি বিষয়ে আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ শেষ্ঠত্ব অর্জন করেছে । উল্লেখ্য , বিগত বছর জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন , শ্রেষ্ঠ প্রতিষ্ঠিান প্রধান সহ ১৫টি বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: আলতাফ হোসেন জানান , কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বিশিষ্ট প্রকৌশলী শেখ মুনির আহমেদের নির্দেশনা ও পরিচালনা পর্ষদের সহযোগিতায় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com