1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায়ন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ্য নিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের আর্ট অফ লিভিং প্রজেক্ট বাস্তবায়ন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ১২৯ বার

মো:নাঈম জাহান চৌধুরী,বিশেষ প্রতিনিধি:  ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (DIU) আর্ট অফ লিভিং এর কিছু শিক্ষার্থীরা স্কুল পর্যায় ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের লক্ষ্যে একটি প্রজেক্ট বাস্তবায়ন করেন।

যার মাধ্যমে তারা কি ভাবে নিজের ব্যক্তিগত ব্রান্ডিং করতে পারবে সে বিষয় সেশন ও ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার প্রকল্প শুরু করেছে। “আর্ট অফ লিভিং ব্যক্তিগত ব্রান্ডিং ” নামক এই প্রকল্পটির মাধ্যমে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয় শুরু করতে সহায়ক হচ্ছে। এত ১৬ মে ২০২৪ রোজ বৃহস্পতিবার, ঢাকা জেলা, দূর্গাপুর,জিরাবো,আশুলিয়া, সাভার উপজেলা ব্রাইট আইডিয়াল স্কুল এন্ড কলেজ ৯ম ও ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে একটি সেশন আয়োজন করে । যা মনিটরিং করেন ব্যবসা প্রশাসন বিভাগের আর্ট অফ লিভিং শিক্ষক জনাব মোঃ এজাজ-উর-রহমান সহকারী অধ্যাপক, ব্যবসা প্রশাসন বিভাগের, ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের (DIU) । উক্ত সেশন পরিচালনা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী মো:নাঈম জাহান চৌধুরী, মো:সুজন মিয়া, মাইশা খানম, নিলয় দত্ত, কাজী মোমেনা আক্তার মিম, মোঃ জুবায়ের এবং সাইফি সাফওয়ান বিন হাসান।

“আর্ট অফ লিভিং ব্যক্তিগত ব্রান্ডিং ” সেশন থেকে উক্ত বিদ্যালয় খুদে শিক্ষার্থীরা নিজেদের ব্যক্তিগত ব্র্যান্ডিং শিখে নিজেদের জীবনে কাজে লাগাতে চায়। এবং তাদের এই পথ সাথে আছে। উক্ত প্রোজেক্টের শিক্ষার্থীরা। উক্ত সেশন শেষে তাদের উপস্থিতি এবং সেশন পরিক্ষার উপর সর্বোচ্চ সবাইকে পুরস্কৃত করা হয় যার মধ্যে রয়েছে মোসা:আইরিন আক্তার, মো: আব্দুল্লাহ নোমান, মো:সাকিল হাসান, রাজন মিয়া, মো:আরাফাতুল মিরাজ,দিঘি আক্তার, সুমাইয়া আক্তার মিম, আমির হামজা রাতুল, মো:জাহামিন হাসান, সাগর হোসেন, মিনহা আক্তার,জান্নাতুল ফেরদৌস সহ অন্যান্য শিক্ষার্থী। তাদের মতামত: নিজেদের দক্ষতা সকলের মাঝে তুলে ধরে।

তাদের ব্যক্তিগত ব্রান্ডিং করতে চায়। এবং তাদের উপস্থাপনার মাঝে তুলে ধরেছে। এই সেশনের পর থেকে তারা তাদের ব্যক্তিগত ব্রান্ডিং উন্নয়নের যাত্রা শুরু করবে। এবং তাদের এই সফলতায় আমরা সকলে তাদের পাশে থাকবো সব সময়।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights