1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
চতুর্থবারের মতো ডিএমপি'র শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আকাশ - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

চতুর্থবারের মতো ডিএমপি’র শ্রেষ্ঠ সাব ইন্সপেক্টর আকাশ

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ১১৫ বার

ফয়জুল্লাহ স্বাধীন,স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের চতুর্থবারের মতো শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানায় কর্মরত সাব-ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। রবিবার ডিএমপি’র কমিশনার হাবিবুর রহমান সাব-ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান আকাশ কে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত করে পুরস্কার তুলে দেন। জানা যায় -মিরপুর মডেল থানায় দীর্ঘদিন ধরে দক্ষ ও মানবিক পুলিশিং সেবার মাধ্যমে কর্মরত রয়েছেন সাব- ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান আকাশ। সাজাপ্রাপ্ত আসামী আটক, হত্যা মামলার রহস্য উদঘাটন, বিট পুলিশিং সহ তার রয়েছে মানব সেবায় অনেক অবদান। এছাড়াও এই দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা গত তিনবার ডিএমপি থেকে শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছিলেন। উল্লেখ্য,এই গর্বিত পুলিশ কর্মকর্তা “বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের” সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights