1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
যশোরে ৩ উপজেলায় রাত পোহালেই উপজেলা নির্বাচন।লড়াইয়ে ৩১ প্রার্থী,ইভিএমএ ভোট - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৪৫|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

যশোরে ৩ উপজেলায় রাত পোহালেই উপজেলা নির্বাচন।লড়াইয়ে ৩১ প্রার্থী,ইভিএমএ ভোট

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ সোমবার, ২০ মে, ২০২৪
  • ৮১ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা পরিষদের রাত পোহালেই নির্বাচন। তিন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার। ২১ মে ২০২৪ ইং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ইভিএম-এ ভোটগ্রহণ হবে। ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১। নির্বাচন অনুষ্ঠানে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। শার্শায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে অহিদুজ্জামান (আনারস), আব্দুল মান্নান মিন্নু (মোটরসাইকেল), ইব্রাহিম খলিল (ঘোড়া), ও সোহরাব হোসেন (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুর রহিম সরদার (তালা), তরিকুল ইসলাম (টিয়াপাখি), শফিকুল ইসলাম মন্টু (চশমা) ও শাহরীন আলম (টিউবওয়েল)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া ফেরদৌস (হাঁস), নাজমুন নাহার (ফুটবল)ও শামীমা খাতুন (কলস)। এ উপজেলায় ১টি পৌরসভা ১১টি ইউনিয়নে ১০২ কেন্দ্রে ৮১৪ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।ভোটার ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। পুরুষ ১ লাখ ৫০ হাজার ১৯৯ ও মহিলা ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন। ১০২ প্রিজাইডিং অফিসার, ৮১৪ সহ প্রিজাইডিং অফিসার ও ১ হাজার ২৬৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবে। ঝিকরগাছায় ১১ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে মনিরুল ইসলাম(আনারস), রেজাউল হোসেন (মোটসাইকেল), সেলিম রেজা ( ঘোড়া) ও লুবনা তাক্ষী (দোয়াতকলম)। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ইদ্রিস আলী বিশ^াস (টিউবওয়েল), কামরুজ্জামানর মন্টু (তালা) ও সৈয়দ ইমরানুর রশীদ (চশমা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছিয়া বেগম (পদ্মফুল), আমেনা খাতুন (হাঁস), জেসমিন সুলতানা (কলস) ও সাহানা আক্তার (ফুটবল)। এ উপজেলায় ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১১০টি কেন্দ্রের ৭৮১ কক্ষে ভোটগ্রহণ হবে। ৯৮০ প্রিজাইডিং অফিসার, ৩৯ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭১৮ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ১৬৮। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩১ হাজার ৯৯৮ ও মহিলা ১ লাখ ৩১ হাজার ১৭০। চৌগাছা উপজেলায় ৯ প্রার্থী হলেন, চেয়ারম্যান পদে এস এম হাবিবুর রহমান (আনারস) ও মোস্তানিছুর রহমান ( মোটরসাইকেল) মার্কা। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা (বৈদ্যুতিক বাল্ব) ও সিদ্দিকুর রহমান(তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা খাতুন লাকী ( কলস), নাছিমা খাতুন ( হাঁস), নাজনীন নাহার (বৈদ্যুতিক পাখা), কামরুন নাহার শাহীন (ফুটবল) ও রীপা ইসলাম ( প্রজাপিত)। এ উপজেলায় ১টি পৌরসভায় ও ১১টি ইউনিয়নের ৮১টি কেন্দ্রের ৫৭৮ কক্ষে ভোটগ্রহণ হবে। ৮১ প্রিজাইডিং অফিসার, ৫৭৮ সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৫৬ পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। ভোটার ১ লাখ ৯৯ হাজার ৪৩২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১০ হাজার ৬৫ ও মহিলা ৯৮ হাজার ৩৬৭।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com