1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
হবিগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা স্থগিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

হবিগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৮১ বার

স্বপন রবি দাস,জেলা প্রতিনিধি হবিগঞ্জ: হবিগঞ্জে স্বাস্থ্য সহকারী পদে লিখিত পরীক্ষা স্থগিত করেছেন আদালত। গত সোমবার সিনিয়র সহকারী জজ মো. তারেক আজিজ আগামী ২৪ মে অনুষ্ঠিতব্য স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ পরীক্ষা এক মাসের জন্য স্থগিত রাখতে অন্তবর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছেন। গত ১৫ মে স্বাস্থ্য সহকারীর শূন্য পদে নিয়াগপ্রাপ্ত ১৪ জন ওই পরীক্ষা বন্ধে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মোকদ্দমা দায়ের করেছিলেন। মামলার বিবাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হবিগঞ্জের সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি দেয়া হয়েছে।

No description available.

মামলা সূত্রে জানা যায়- ২০১২ সালে অস্থায়ী ভিত্তিতে ১৪ জনকে নিয়োগ দেয়া হয়। তারা এই কাজে অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেন। ফলে সরকারী চাকুরিতে নিয়োগপ্রাপ্তির বয়সসীমাও অতিক্রম হয়ে যায়। বাদীপক্ষের দাবি- মানবিক ও ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকে তাদেরকে উক্ত পদে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ স্থায়ী করা উচিত ছিল। কিন্তু তা হয়নি উল্লেখ্য- আগামী ২৪ মে হবিগঞ্জ জেলার ১১ কেন্দ্রে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে ।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com