1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
জনগণ সমর্থন করলে মেয়র প্রার্থী হবেন কাউন্সিলর আব্দুল মোন্নাফ মোল্লা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

জনগণ সমর্থন করলে মেয়র প্রার্থী হবেন কাউন্সিলর আব্দুল মোন্নাফ মোল্লা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৪ বার

মোঃ সেলিম রেজা,স্টাফ‌ রিপোর্টার: বেলকুচি পৌরসভা ৩ নং ওয়ার্ড চালা গ্রামে গণসংযোগ করেছেন বর্তমান বেলকুচি পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোন্নাফ মোল্লা। প্রায় অর্ধশত মোটর সাইকেল নিয়ে মুকুন্দ গাতী,চালাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে কুশল ও মত বিনিময় করেন কাউন্সিলর আব্দুল মোন্নাফ মোল্লা। চালা সাতরাস্তা ঈদগাহ মাঠে বক্তব্য রাখেন বর্তমান পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোন্নাফ মোল্লা, এ সময় তিনি বলেন, ‘জনগন সমর্থন করলে আমি মেয়র প্রার্থী হব, এই সময়ে তিনি আরো বলেন, আমি মানুষের ধারে গিয়ে ভোট চাই না, আমি ভোট তৈরি করি ,মানুষ আমার সততা, আদর্শ এবং ন্যায় মূল্যায়ন করে ভোট দেন । এ সময়ে তিনি আরো বলেন, মহান সৃষ্টিকর্তা চাইলে এবং বর্তমান সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল সমর্থন করিলে এবং জনগণ আমাকে তাহাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পৌর মেয়র নির্বাচিত করিলে আমি গরিব-দুঃখী সকল মানুষের হক তাহাদের কাছে পৌঁছে দিব ইনশাআল্লাহ। আমি আশাবাদী, সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল একজন সৎ ব্যক্তিকে পৌরসভার মত গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব দিবেন। এ সময় আরও উপস্থিত ছিলেন , হাজী লোকমান হোসেন,জনাব মহের আলী প্রাং সহ ,যুবক মুরুব্বী ও সকল এলাকাবাসী।

 

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights