ঘূর্নিঝড় মিগজাউমের জন্য পলাশবাড়ীতে ধান,শরিষা,আলু,পিঁয়াজ নিয়ে চিন্তিত কৃষক

ঘূর্নিঝড় মিগজাউমের প্রভাবে সারা দেশের ন‍্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে বৈরী আবহাওয়ায় ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পযর্ন্ত রাত-দিন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। টানা দুই দিনের বৃষ্টিতে মাঠে কেঁটে রাখা আমন ধানের ব‍্যাপক ক্ষতি হয়েছে। এর পাশাপাশি শরিষা,আগাম আলু,পিঁয়াজ ও ইরি-বোরো ধানের বীজতলা নিয়ে চিন্তিত চাষিরা। যেসব আলুর জমিতে একটু পানি জমছে সেখানে পানি নিস্কাশন করে দিচ্ছেন কৃষক। শরিষার কিছু জমিতে ফুল ও ফল আসা শুরু হয়েছে। কৃষকদের দাবী গুড়িগুড়ি বৃষ্টির প্রভাবে শরিষার ফলন তেমন একটা ভাল হবে না।

এদিকে উপজেলার অর্ধেক কৃষক পাকা আমন ধান কেঁটে মাঠে রেখেছেন শুকানোর জন‍্য। এমন সময় গুড়িগুড়ি বৃষ্টিতে এসব পাকা ধানের রং নষ্ট হয়ে যাবে। খড় নষ্ট হবে। শ্রমিক বেশি লাগবে। মাড়াইয়ে অসুবিধা হবে। গো-খাদ‍্যের সংস্কট হবে। ভাতেও সমস্যা হবে বলে ভুক্তভোগী কৃষকেরা জানান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, ড্রেজার মেশিন ও সরঞ্জাম জব্দ

Verified by MonsterInsights

ঘূর্নিঝড় মিগজাউমের জন্য পলাশবাড়ীতে ধান,শরিষা,আলু,পিঁয়াজ নিয়ে চিন্তিত কৃষক

আপলোডের সময় : 01:52:39 am, Friday, 8 December 2023