1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
রাজবাড়ীতে ৩দিনব্যাপী পানি ব্যবস্থাপনা দলের আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

রাজবাড়ীতে ৩দিনব্যাপী পানি ব্যবস্থাপনা দলের আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১৩০ বার

আশিক হাসান সীমান্ত,রাজবাড়ী: রাজবাড়ীতে ২০২৩-২৪ আর্থিক সালে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট ( মৎস্য অধিদপ্তর অংশ) এর আওতায় সিবিও/পানি ব্যবস্থাপনা দলের সদস্যদের আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সম্পদ সংরক্ষণের গুরুত্ব এবং মৎস্য সংরক্ষণ আইন ও বিধিমালা বিষয়ে রাজবাড়ী জেলা মৎস্য অফিসের আয়োজনে রাজবাড়ী হর্টিকালচার সেন্টারে ২৮ থেকে ৩দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হবে। প্রশিক্ষণ প্রদান করেন, ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম রেজাউল করিম, রাজবাড়ী জেলা মৎস্য অফিসার মশিউর রহমান, রাজবাড়ী জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক মোঃ লতিফুর রহমান খান, জেলা মৎস্য দপ্তরের সহকারী মৎস্য কর্মকর্তা (ইলিশ) বনি আমিন পিয়াস, বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার সহ বিভিন্ন কর্মকর্তারা। আবাসিক এ প্রশিক্ষণে ২০জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights