
মোঃ সজীব হোসাইন, বিভাগীয় প্রধান, ময়মনসিংহ: ময়মনসিংহ জেলার তিনটি উপজেলায়- উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হল- বুধবার। উপজেলাগুলো হল- (০১) ত্রিশাল উপজেলা (০২) ফুলবাড়িয়া উপজেলা (০৩) ঈশ্বরগঞ্জ উপজেলা। (০১) ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে মোহাম্মদ আনোয়ার সাদাত- কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন- ৩৯,৩৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী- জাহিদুল ইসলাম জুয়েল- কৈ মাছ প্রতীকে পেয়েছেন- ৩১,৮৯০ ভোট। ৭,৪৭৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে মোহাম্মদ আনোয়ার সাদাত ত্রিশাল উপজেলা পরিষদ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। (০২)ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে- জনাব হারুন অর রশিদ- ঘোড়া প্রতীকে পেয়েছেন- ৩৭,৮৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী- জনাব কামরুজ্জামান- আনারস প্রতীকে পেয়েছেন ২৬,২৭৭ ভোট। ১১,৫৬৩ ভোট বেশি পেয়ে জনাব হারুন অর রশিদ বেসরকারি ভাবে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। (০৩) ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফলে- জনাব বদরুল আলম প্রদীপ, আনারস প্রতীকে পেয়েছেন ৪৮,১৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী- জনাব আবু বকর সিদ্দিক দুলাল- চিংড়ি প্রতীকে পেয়েছেন- ৩৮,৫৪৭ ভোট। ৯,৬১৭ ভোট বেশি পেয়ে জনাব বদরুল আলম প্রদীপ বেসরকারি ভাবে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।