1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন যাঁরা - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হলেন যাঁরা

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১১৭ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : যশোরের তৃতীয়ধাপে বাঘারপাড়া ও অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন বুধবার উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এফএম বিপুল ফারাজি ও অভয়নগর উপজেলায় সরদার অলিয়ার রহমান বিজয়ী হয়েছেন।বাঘারপাড়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এনায়েত হোসেন লিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান জয়ী হয়েছেন। বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। উৎসবমুখর ও শন্তিপূর্ণ পরিবেশে ভোটাররা এদিন ভোট দেন। প্রথমবারের মতো এই উপজেলার ৭০টি কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ হয়। বেসরকারিভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা আব্দুর রশিদ। তিনি জানান, মোটরসাইকেল প্রতীকে এফএম আশরাফুল কবির বিপুল ফারাজী ৫২ হাজার ১৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজীব কুমার রায় ঘোড়া প্রতীকে ২০ হাজার ৮১৪, আব্দুর রউফ মোল্লা দোয়াত কলম প্রতীকে ১৫ হাজার ৬১৬,  মাসুম রেজা হেলিকপ্টার প্রতীকে ১৪৮৪, সেলিম রেজা কাপ-পিরিচ প্রতীকে ৭৪৬ ও হাসান আলী আনারস প্রতীকে ৫৭০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে কৃষিবিদ এনায়েত হোসেন লিটন মাইক প্রতীকে ৩৪ হাজার ৮০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএম শাহাজালাল বই প্রতীকে ১২ হাজার ৮৬২, তাওহিদুর রহমান উড়োজাহাজ প্রতীকে ১১ হাজার ১৪৫,  আসাদুজ্জামান চিশতি টিউবওয়েল প্রতীকে ৯ হাজার ৮১৭, জয়নাল আবেদিন  টিয়া পাখি প্রতীকে ৯ হাজার ২০২, নাজমুল হুসাইন নান্নু  চশমা প্রতীকে ৯ হাজার ১৯৯ ও  গোলাম সরোয়ার তালা প্রতীকে ৩ হাজার ৯৭৫ ভোট পেয়েছেন।  মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলারা জামান প্রজাপতি প্রতীকে ২৬ হাজার ৩৭৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামছুন্নাহার ফুটবল প্রতীক ২২ হাজার ৮১১, রেক্সনা খাতুন কলস প্রতীকে ২১ গাঁজার ৯  ও বিথীকা বিশ্বাস পদ্মফুল প্রতীকে ২০ হাজার ১৫৩ ভোট পেয়েছেন। বাঘারপাড়া উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৭০ টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১,৮৯২৫১। অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সরদার অলিয়ার রহমান মোটরসাইকেল প্রতীকে তিনি ৫০ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট। নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান।  ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা. সাফিয়া খানম নির্বাচিত হয়েছেন। হাঁস প্রতীকে তিনি ৪২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকে মিনারা পারভীন পেয়েছেন ৪১ হাজার ৩১৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একজন প্রার্থী হওয়ায় আখতারুজ্জামান তারুকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অভয়নগর উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান ফলাফল ঘোষণা শেষে সাংবাদিকদের জানান, ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোট কেন্দ্র ছিল ৮১টি। ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হয়েছে। সবকটি ভোট কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট বৈধ ভোটার সংখ্যা ১ লাখ ২ হাজার ২৯২। বাতিল ভোট ৫২১টি। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ২ হাজার ৮১৩টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৭.১৪%।

No description available.

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights