1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০০ বার

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, সিভিল সার্জন কার্যালয়ের ম্যাডিকেল অফিসার ডা: মো: ইফতেখায়রুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট সার্ভিসেন্স মেডিকেল অফিসার ডা: আহমেদ সেলিম মোর্শেদ, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা স্যানেটারি ইন্সপেক্টর আশিষ কুমার সাহা সহ অন্যান্যরা। কর্মশালায় ক্যাম্পেইনের সাথে জড়িত স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয় আগামী ১ জুন শনিবার জেলায় মোট ২ লাখ ৩৩ হাজার ৬৪৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৭ হাজার ৬১৫ জন ও ১২-৫৯ মাস বয়সী শিশু ২ লাখ ৬ হাজার ৩০ জন।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com