
নিউজ ডেস্কঃ
ব্রাজিলিয়ান ফুটবল বর্তমানে চরম দুঃসময় পার করছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ হারের স্বাদ পেয়েছে সেলেসাওরা। পয়েন্ট তালিকার ছয় নম্বরে অবস্থান করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এরই মধ্যে দেশটির ফুটবলে আরও বড় ধাক্কা হিসেবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সভাপতি এদনালদো রদ্রিগেজকে ছাঁটাই করেছে রিও ডি জেনিরোর আদালত। ধাক্কাটা এতটাই প্রকট, যেকোনো সময় নিষিদ্ধ হয়ে যেতে পারে ব্রাজিলের ফুটবল!
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার আইন অনুযায়ী, কোনো সদস্য অ্যাসোসিয়েশনের অভ্যন্তরে বাইরের হস্তক্ষেপ বৈধ নয়। এ কারণে রদ্রিগেজকে সরিয়ে দেওয়ার ঘটনায় সিবিএফ আন্তর্জাতিক ফুটবলে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে।