1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
নন্দীগ্রামে সমাজ সেবক হিসাবে এলাকায় জামাল হোসেন বিশেষ পরিচিতি লাভ করছেন - Youth Tv news
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

নন্দীগ্রামে সমাজ সেবক হিসাবে এলাকায় জামাল হোসেন বিশেষ পরিচিতি লাভ করছেন

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৩০ বার

প্রশান্ত কুমার (শান্ত) নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধি

নন্দীগ্রাম উপজেলার একজন তরুণ নিজেকে সমাজ-সেবায় আত্মনিয়োগ করে জন’সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উঠেছেন। এলাকার সর্বত্রই এখন আলোচনা, এই তরুণ সমাজ-সেবককে নিয়ে। একজন সমাজ সেবক হিসাবে এলাকায় জামাল হোসেন বিশেষ পরিচিতি লাভ করছেন।তিনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। তিনি তার এলাকায় একজন সৎ, ন্যায়, নীতিবান, উদার সমাজ সংস্কারক হিসেবে সর্বোপরিচিত। বগুড়া-জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল গ্রামের কৃতি সন্তান মৃতঃ হামিদ উদ্দিন এর সুযোগ্য পুত্র জামাল হোসেন।

জামাল হোসেন শুধু একজন সমাজ সেবক নয়, একজন সফল ব্যবসায়ী। রাজধানীর ঢাকায় অবস্থিত থ্রি স্টার কেমিক্যাল এর ব্যবস্থাপনা পরিচালক তিনি এবং ঢাকা চেম্বার অফ কমার্স এর সদস্য, জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই এর আজীবন সদস্য।

নিজের প্রচেষ্টায় তিল তিল করে গড়ে তোলা থ্রি স্টার কেমিক্যাল কোম্পানিটি আজ সাফল্যের দারপ্রান্তে নিতে সক্ষম হয়েছেন।

এই তরুন সমাজ সেবক ছেলেবেলা থেকেই ছিল পরোপকারী। প্রতিবেশীর দুঃখ দুর্দশা দেখে তার মন কেঁদে উঠতো। তিনি সবসময় ভাবতেন প্রতিবেশী অসহায় মানুষদের নিয়ে।তিনি এলাকায় প্রতিবন্ধীদের হুইল-চেয়ার বিতরণ, অসহায় মানুষদের বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এছাড়া তিনি বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন।

এ ব্যাপারে,এই তরুন সমাজ সেবক জামাল হোসেন এর সাথে কথা বললে তিনি বলেন,গরীব অসহায় মানুষকে দান সহযোগিতা করা অনেক বড় সাওয়াবের কাজ। গরীব অসহায় এবং কর্মক্ষম ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু মানবিকতার পরিচয় নয়, অসহায়দের দান সহযোগিতায় রয়েছে এমন সওয়াব যার মাধ্যমে আল্লাহর দয়া ও করুণা বর্ষিত হয়।সকলে আমার জন্য দোয়া করবেন যেন এই মানব কল্যাণের সেবামূলক কাজ যেন সব-সময় করতে পারি।

শেয়ার করুন...

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News.
Verified by MonsterInsights