1. reporter@youthtvnewsbd.com : reporter :
  2. youthtvnews2019@gmail.com : youthttvnews24 :
বিজিবি’তে চাকুরী দেওয়ার নামে প্রতারণা, ২ প্রতারক আটক - Youth Tv news
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৯:০০|
নোটিশ
ইয়ুথ টেলিভিশন এ বাংলাদেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে। এছাড়াও জেলা ব্যুরো প্রধান, বিভাগীয় ব্যুরো প্রধান, স্টাফ রিপোর্টার, ক্যাম্পাস  প্রতিনিধি, মাল্টিমিডিয়া রিপোর্টার নিয়োগ চলছে। আগ্রহীগণ জীবনবৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি, নাগরিক সনদের কপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। মোবাইল: ০১৪০৯-৯৯০৪০০, ০১৯৭২-০৮৪৬৯৬।

বিজিবি’তে চাকুরী দেওয়ার নামে প্রতারণা, ২ প্রতারক আটক

স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময়ঃ রবিবার, ২ জুন, ২০২৪
  • ৬৪ বার

উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার : বিজিবি’তে চাকুরী দেওয়ার নামে প্রতারণার ঘটনায় ২ প্রতারককে যশোর ঝুমঝুমপুর এলাকা হতে রাত দশটার দিকে আটক করে যশোর র্যাব -৬ । অভয়নগর থানার মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী অভয়নগর থানাধীন মশরহাটী মৃত ইমান আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম যশোরে তথ্য ও ভিডিও চিত্রে আমাদের বিশেষ প্রতিনিধি উৎপল ঘোষের বিস্তারিত প্রতিবিদনে থাকছে।। একজন চায়ের দোকানদার। গত ইং ২৫ এপ্রিল ভুক্তভোগী ও তার ছেলে চায়ের দোকানদারী কর্মরত অবস্থায় আনিসুর রহমান (৫৫) নামে এক ব্যক্তির সাথে পরিচয় হয়। তখন আনিসুর রহমান ভুক্তভোগীকে বলে আপনার ছেলে তো লম্বা চওড়া আছে, আমি বিজিবিতে চাকুরী নিয়ে দিতে পারবো, যদি আপনার ছেলেকে বিজিবিতে চাকুরী নিয়ে দিতে চান তাহলে অল্প কিছু টাকা খরচ করতে হবে।’’ আনিসুর রহমান জানায় চাকুরীর পূর্বে এক লক্ষ টাকা এবং চাকুরীর পরে চার লক্ষ টাকা দিতে হবে। ভুক্তভোগী উক্ত টাকা দিতে রাজি হলে আনিসুর রহমান, ভুক্তভোগীর ও তার স্ত্রীর এনআইডির’র কপি এবং তার ছেলের প্রয়োজনীয় কাগজপত্র সার্টিফিকেট, মার্কশিট এর সত্যায়িত ফটোকপি ও ছবি নিয়ে যায়। পরবর্তীতে ইং ২৮ এপ্রিল ২০২৪ ভুক্তভোগীর ছেলেকে মোবাইলে অজ্ঞাত এক নম্বর থেকে কল দিয়ে জানায়, তিনি বিজিবি’র কমান্ডার, তার চাকুরীর জন্য অনলাইন আবেদন বাবদ তিন হাজার টাকা বিকাশ করতে হবে। ভুক্তভোগী উক্ত নম্বরে তিন হাজার টাকা বিকাশ করে দেন। ভুক্তভোগী সরল বিশ্বাসে উক্ত নম্বরে তিন হাজার টাকা বিকাশ করে দেয়।

No description available.

পরবর্তীতে ইং ২৮ মে আনিসুর রহমান, তার সহযোগী মোঃ মশিউর রহমান (৫৮)কে নিয়ে ভুক্তভোগীর বাড়িতে যান। সে সময় ভুক্তভোগীকে জানায় আগামী ইং ১ লা জুন বিজিবি’তে চাকুরীর মাঠ পরিক্ষা আছে এবং উক্ত মাঠ পরিক্ষায় আপনার ছেলেকে উত্তীর্ণ করার জন্য পঁঞ্চাশ হাজার টাকা দিতে হবে। ভুক্তভোগী তাদেরকে বলে, আমি পঁঞ্চাশ হাজার টাকা এতো কম সময়ে জোগাড় করতে পারবো না, আপনারা মাঠ পরিক্ষায় উত্তীর্ণ করার ব্যবস্থা করেন, আমি কিছুদিন পরে টাকা দিয়ে দেবো। ১ লা জুন আনিসুর রহমান ও মশিউর রহমান এর কথামত সকাল ৭ টায় ভুক্তভোগী ঝুমঝুমপুর বিজিবি গেইটের সামনে আসে। এ সময় আনিসুর রহমান অনলাইন আবেদনপত্র চাইলে তারা ভুক্তভোগীর নিকট ৫০,০০০/- টাকা দাবী করে। ভুক্তভোগী তাদের নিকট অনুনয় বিনয় করে তার কাছে থাকা ৫০০০/- টাকা আনিসুর রহমান ও মশিউর রহমান‘কে প্রদান করে। তারা উক্ত ৫০০০/- টাকা নিয়ে একটি ভূয়া অনলাইন আবেদনপত্র দিয়ে তারা কৌশলে পালিয়ে যায়। ভুক্তভোগীর ছেলে উক্ত অনলাইন আবেদনপত্র নিয়ে বিজিবি গেইটে ঢুকতে গেলে জানতে পারে আবেদনপত্রটি ভূয়া। পরবর্তীতে উক্ত বিষয়ে ভুক্তভোগী বাদী হয়ে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় আনিসুর রহমান ও মশিউর রহমানের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা দায়ের করেন। নিয়মিত টহলের অংশ হিসেবে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল ইং ১ লা জুন রাত ৯ টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত মামলার আসামী কোতয়ালী মডেল থানাধীন ঝুমঝুমপুর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক র‌্যাব-৬, যশোর এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১ লা জুন ১০ টা ১৫ মিনিটের সময় দুইজন প্রতারক (i) মোঃ আনিসুর রহমান (৫৫) ও (ii) মোঃ মশিউর রহমান (৫৮) কে হাতে নাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদ্বয়‘কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করে। এছাড়াও আসামী মোঃ মশিউর রহমান (৫৮) এর বিরুদ্ধে একটি অন্যান্য ধারার মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো দেখুন...

Copyright © All rights reserved © 2017 Youth Television News. Design & Development by SA Creative Media 
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com