
বিএম শহিদুল ইসলাম,খুলনা ব্যুরো প্রধান : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী (দোয়াত-কলম) উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম হাবিবের মতবিনিময় সভা কাজদিয়া, তালতলা, গিলাতলা, তিলক, সামন্তসেনা সহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়। 
এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ মোর্শেদুল আলম বাবু, খান শাহাজাহান কবীর প্যারিস, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ, টিএসবি ইউনিয়ন আওয়ামীলীগসাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার, প্যানেল চেয়ারম্যান সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মঈন উদ্দীন শেখ,
কাজদিয়া বাজার বনিক সমিতির সভাপতি জুলফিকার আলী, আওয়ামীলীগ নেতা শেখ মনিরুল ইসলাম মন্টু, মন্দির কমিটির অসীম নন্দী, দিপক কুমার নন্দী, কুমুদ নন্দী, মিন্টু দাস, অসিত নন্দী, অসীম নন্দী, রনজিত সেন, যুবলীগ নেতা সফিকুর রহমান ইমন, মোস্তাফিজুর রহমান হেলাল, খায়রুজ্জামান সজল, জ্যাকি ইসলাম সজল, সোহেল পারভেজ, আসমা বেগম, শেখ জালাল উদ্দীন, আরিফুল ইসলাম কাজল, শহিদ মল্লিক, সালাম শেখ, জামাল খান, অরুপ কুন্ডু প্রমূখ। এরপর পূর্বে চেয়ারম্যান প্রার্থী এসএম হাবিব গিলাতলা, পূর্ব রূপসা রেল স্টেশন, তিলক, পূর্ব রূপসা ব্যাংক চত্বরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।